শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরে নারকেল গাছ পড়ে এনজিও কর্মীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

0Shares

ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে কিস্তি তোলার সময় নারিকেল গাছ ভেঙে মাথায় পড়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাম সাথী দত্ত (৩৬)। তিনি ‘আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাথী দত্ত প্রতিদিনের মতো আশা এনজিওর ঋণের কিস্তি সংগ্রহের কাজে ওই বাড়িতে যান। হটাৎ উঠানের পাশে থাকা একটি ৩০ থেকে ৪০ ফুটের লম্বা নারকেল গাছ তার মাথায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।এ ব্যাপারে আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

এ ব্যাপারে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg