শিরোনাম
পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু রাত ৮টার মধ্যে শপিং মল-মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ গোয়ালন্দে ৫ শিক্ষকেই চলছে ৬০০ শিক্ষার্থীর পাঠদান

প্রধানমন্ত্রীর বিকৃতি ছবি শেয়ার করাই সাংবাদিক গ্ৰেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া কুমারখালীতে প্রধানমন্ত্রীর বিকৃতি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে উপজেলা যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।

(১৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমারখালী থানা মোড় চায়ের দোকান থেকে সাংবাদিককে গ্ৰেফতার করা হয়।

আটককৃত সাংবাদিক ফরহাদ আমির টিপু জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত খন্দকার আমির উদ্দিনের ছেলে ফরহাদ আমিন টিপু অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন।
এ বিষয়ে কুমারখালী শহর যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বিকৃতি ছবি শেয়ার করাই একটি মামলা দায়ের হওয়ায় ।স্থানীয় এক সাংবাদিকে গ্ৰেফতার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg