আলামিন হোসেনঃ রাজবাড়ীর পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূলে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৯শত কৃষকের মধ্যে ৫ কেজি উপশী রুপা আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ জেকি এমওপি সার বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা এসএম সহীদ নূর আকবর,পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ , উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।