শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় বাস-ইজিবাইকের সংঘর্ষ’ আহত ৫

স্টাফ রিপোর্টার / ৪২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেন ( পাংশা):

রাজবাড়ীর পাংশা হাইওয়ের মৈশালাতে শুক্রবার দুপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

দুপুর ১.৪৫ মিনিটের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ের পাংশা মৈশালা ফায়ার সার্ভিস কার্যালয়ের ১৫০ গজ পশ্চিমে এ দূর্ঘটনা ঘটে।

বাসের যাত্রীরা জানায়, একটি ইজিবাইক শহর থেকে ছেড়ে মৈশালা ষ্ট্যান্ড ও সর্দার বাসষ্ট্যান্ডের মাঝে মৈত্রডাঙ্গী মুখী সংযোগ সড়কে (বিশ্বরোডে) ওঠে। এসময় রংপুর থেকে ছেড়ে আসা বরিশাল গামী ঢাকা মেট্রো-ব-১৪-৫৪৯৩ নং বি আর টিসি বাসটির ধাক্কায় ইজিবাইকটি দুমরে-মুছরে যায়।
ইজিবাইকে থাকা শিশু ও মহিলা সহ ৬ জন যাত্রীর আহত ৫ জনকে দ্রুত পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মিজানুর রহমান ও ইজিবাইক চালককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, পাংশা উপজেলাধীন- মিজানুর রহমান (৫০) গ্রাম শাওরাইল পাট্টা, আব্দুল মালেক(৭০) গ্রাম বিষয় শাওরাইল, শাবানা(৩০) স্বামী ঝন্টু মন্ডল-গ্রাম বিষয় শাওরাইল, বিপুল(৩০) গ্রাম লাঙ্গলবাধ, ও ইজিবাইক চালক মিজানুর রহমান পিপুল(৪৮) গ্রাম মাজাইল।

ঘটনার পরপরই পাংশা ফায়ার সার্ভিস, পাংশা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg