রাজবাড়ী জেলার পাংশা থানায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আজ সকাল ৯টায় উপজেলা হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম,বিশেষ অথিতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম।
অথিতিদের বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।