শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

পাংশার শিক্ষাবিদ গবেষক আবুল হোসেনের স্মরণসভা

স্টাফ রিপোর্টার / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ীর পাংশা উপজেলার নাট্যলােকের আয়ােজনে বিশিষ্ট গবেষক,লেখক, শিক্ষাবিদ আবুল হােসেন মল্লিকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নাট্যলােকের অফিসে নাট্যলােকের সভাপতি ও রাজবাড়ীজেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, বিশেষ অতিথি পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম শফিকুল মােরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান হােসেন প্রমুখ। সভার শুরুতে নাট্যলােকের সাধারন সম্পাদক সনজিব কুমার কুন্ডু মরহুম আবুল হােসেন মল্লিকের ওপর লেখা স্মারকগ্রন্থ পাঠ করেন। স্মরণসভায় বক্তারা শিক্ষাবিদ পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আবুল হােসেন মল্লিকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে আলােচনা করেন। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হােগলাডাঙ্গী কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নাছীর উদ্দিন। আলােকিত মানুষটির স্মরণসভায় সব শ্রেণি-পেশার
মানুষ রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাদারিত্বের ভেদাভেদ ভুলে গিয়ে আন্তরিকভাবে অংশগ্রহণ করে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিশিষ্ট কবি, ছড়াকার ও সাহিত্যিক শেখ সবুর উদ্দিন।

উল্লেখ্য, মরহুম মল্লিক ২৮ অক্টোবর সকালে পাংশার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

জুলফিকার আলী

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg