শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাংশায় ভর্তুকিতে ধান কাটার আধুনিক মেশিন পেল কৃষক।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

0Shares

রাজবাড়ী পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কাটা কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকির) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলার কলিমহর ইউনিয়নের কুঠি মালিয়াট গ্রামের তরুণ কৃষক লিটন মন্ডলের হাতে আধুনিক এই কৃষি যন্ত্রটি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সরিষা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার সহ প্রমুখ।

ধান কাটা কৃষি যন্ত্রটির মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা, যার সরকার ভর্তুকি দিচ্ছে ১০ লাখ ৫০ হাজার টাকা, কৃষককে গুনতে হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা, কৃষক ৩ লাখ ৫০ হাজার টাকা ডাউন পেমেন্ট এবং বাকি টাকা ১৮ মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg