শিরোনাম
গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয় পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

পাংশায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশায় বৃদ্ধ কর্তৃক আমবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে তোফাজ্জল মৃধা (৭৫) কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে পাংশা মডেল থনায় একটি মামলা ধর্ষণ দায়ের করেন। পরে ইউনিয়নের পিপুলবাড়ীয়া নামক স্থান থেকে আসামিকে গ্রফতার করতে সক্ষম হয় পাংশা থানা পুলিশ।

ধর্ষক তোফাজ্জল মৃধা ইউনিয়নের বড়চৌবাড়ীয়া গ্রামের জয়নাল মন্ডলের জামাতা।
তোফাজ্জল মৃধা জয়নার মন্ডলের কণ্যাকে বিবাহ করার পর থেকেই ঘর জামাই থাকতেন বলে জানান এলাকাবাসী।

স্কুল ছাত্রীর চাচি আসমা বেগম জানান, খেলার জন্য বাড়ীর পাশে পাতা কুরাচ্ছিল এমন সময় তোফাজ্জল মৃধা তার মুখ চেপে ধরে ঘরের মধ্য নিয়ে এ ঘটনাটি ঘটায়। স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাকে চেয়ারের সাথে রশি দিয়ে বেধে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে আসার আগেই (ধর্ষকের শ্যালক) সাবেক ইউপি সদস্য কুরবান এবং একই এলাকার হিলাল মন্ডল, নাসির মন্ডল, হারেজ মন্ডলসহ কয়েকজন মিলে হুমকি ধামকি দিয়ে তাকে উদ্ধার করে পালাতে সাহায্য করে। এবং তারা নিজেরাও পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষক সহ যারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের সাবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী।

আলামিন হোসেন
পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg