শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

পাংশায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

“জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এই স্লোগানে সারাদেশের ন্যায়, রাজবাড়ীর পাংশায় জাতীয় ইঁদুর নিধন অভিযান এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মাসব্যাপী ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ শুরু হয়েছে ( সোমবার ১১ অক্টোবর) উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন সাআদ সহ বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত কৃষি কর্মকর্তারা।

এসময় ৪০ জন কৃষকদের মাঝে ইঁদুর নিধনের বিষ বিতরণ করা হয়, পর্যায়ক্রমে ১ শত জন কৃষকদের মধ্যে ইঁদুর মারার এই বিষ বিতরণ করা হবে।

কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন ইঁদুর প্রতিবছর আমাদের এক বছরের খাবার নষ্ট করে, যার মূল্য প্রায় ৬ শত কোটি টাকা। তাই আসুন সবাই ইঁদুর মারি, দেশের সম্পদ রক্ষা করি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg