শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

পাংশায় অপহরণের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

0Shares

রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের কালি মন্দির সংলগ্ন পাট ক্ষেত থেকে মুরসালিন (৬) নামে অপহরণ হওয়া শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ। বুধবার সকাল ১০ ঘটিকার সময় লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী মনিরা বেগম (৩৫) বলেন আমি আনুমানিক সকাল ৯ টার সময় ছাগলের ঘাস কাটার উদ্দেশ্যে পাট ক্ষেতের মধ্যে ঢুকি তখনই আমার নাকে দুর্গন্ধ আসে উঁকি দিয়ে দেখি একটা বস্তা পরে আছে তাৎক্ষণিক আমি চিৎকার চেঁচামেচি করি সাথে সাথে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুউজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ্জামান।

উল্লেখ্য গত ১৬ মে সকাল ৭ টার দিকে ইউনিয়নের সাজুরিয়া গ্রামের নবাব মন্ডল ছোট ছেলে মুরসালিনকে, কে বা কাহারা মটরসাইকেল যোগে নিয়ে যায়। তার পর থেকেই শিশুটি নিখোঁজ। ও দিন এবিষয়ে মুরসালিনের বাবা নবাব মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

নিহত শিশু মুরসালিনের পরিবার জানিয়েছে এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদদাতা,
আলামিন হোসেন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg