শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

পাংশাতে ভূল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

0Shares

আলামিন হোসেনঃ রাজবাড়ীর পাংশায় অবৈধ ক্লিনিক মা-শিশু ও ডায়াবেটিকস হাসপাতালে শুক্রবার ভূল চিকিৎসায় প্রসূতি মা হাসি (৩৫) এর মৃত্যুর অভিযোগ। স্ত্রীর মৃত্যুতে সদ্য ভূমিষ্ট শিশু সন্তান সহ এতিম হওয়া দুই সন্তানের মুখের দিকে চেয়ে নির্বাক প্রায় আবুল কাশেম।

তিনি অভিযোগ করে বলেন, ভূল চিকিৎসাতেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আমার স্ত্রীর জন্য অক্সিজেন চেয়েও পাইনি। অপারেশন শেষে মৃত্যু নিশ্চিত জেনে সবাই পালিয়েছে।

জানা যায়, স্ত্রী হাসির প্রসব বেদনা উঠলে শুক্রবার দুপুর ১২ টায় আবুল কাশেম পাংশা শহরের মা-শিশু ও ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি করেন। ঐদিনই বিকেলে ক্লিনিক কর্তৃপক্ষ সিজার করাকালীন হাসির মৃত্যু হয়। তবে শিশু সন্তানটি সুস্থ আছেন বলে জানা যায়। এর পরপরই ক্লিনিক সংশ্লিষ্ট সকলেই পালিয়ে যায়।

এই সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে অবিভাবকহীন ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এদিকে বিভিন্ন শ্রেণির মানুষ আক্ষেপের সাথে বলেন অবৈধ ক্লিনিকের ভুলে আর কত সন্তান মা-হারা হবে? শহরের আনাচে কাঁনাচে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিকের স্বেচ্ছাচারিতায় দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা , নেই কোন প্রতিকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে এ ধরনের মৃত্যু মহামারিতে রুপ নেবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg