শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

পদোন্নতিপ্রাপ্ত পদে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপি’র

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

0Shares

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মোঃ মাহবুবুর রহমান এবং এসবি প্রধান মোঃ মনিরুল ইসলাম র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আজ (৬ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে
অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মোঃ মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারগণের মধ্যে আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান এবং আনন্দের।

তিনি বলেন, আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।

আইজিপি বলেন, পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সাথে পুলিশ হিসেবে চাকরি করতে হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg