শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

নদীতে গোসলে গিয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৪৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

0Shares

মুসলমানির দিন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, নদীতে গোসলে গিয়ে শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ শহরের কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে শহরের পশ্চিম দাশড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু রোহান ওই গ্রামের প্রবাল হোসেনের একমাত্র ছেলে।
নিহত রোহানের চাচা জাফর ইকবাল জানান, শিশু রোহানের আজ মুসলমানি করার দিন ছিল। বাড়ির লোকজন অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিল। আজ সকাল ১১ টার দিকে শিশুটি ও তার চাচাতো ভাইয়েরা মিলে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষন পরে সাতার না জানায় দুই শিশু পানিতে ডুবে যায়। সাথে থাকা শিশুর ডাক চিৎকারে বাড়ির লোকজন গিয়ে এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও অন্য শিশুটি নিখোঁজ হয়।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুইঘণ্টা উদ্ধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিবালয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তামান্না রহমান পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg