শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নগ্ন ভিডিও ধারণ করে প্রবাসী বন্ধুর স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৬১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

0Shares

রাজবাড়ীর পাংশায় কাতার প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ। পরে ইন্টারনেটে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে আরজু সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।

বন্ধু কাতার প্রবাসী আর সেই সুযোগে বন্ধুর বাড়ীতে অবাধে যাতায়াত। সুকৌশলে বন্ধুর স্ত্রীর সাথে বন্ধুত্ব স্থাপন। পরবর্তীতে আত্মীয়ের বাড়ীতে বেড়ানোর কথা বলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গোপনে নগ্ন ভিডিও ধারণ। এর পর ওই ভিডিও দিয়ে ভয়-ভীতি দেখিয়ে দিনে পর দিন ডেকে এনে ধর্ষণ এবং বন্ধুর স্ত্রীর কাছ থেকে নগদ অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

ওই অভিযোগে গত রবিবার (২৫শে এপ্রিল) সকালে পাংশা মডেল থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে, ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের আফসার সরদারের ছেলে আরুজ সরদার (২৩) নামে এক জনকে ধর্ষণ ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg