শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে উল্টে গেল পণ্যবোঝাই ট্রাক, যানবাহন চলাচল ব্যাহত, মহাসড়কে যানজটের সৃষ্টি

স্টাফ রিপোর্টার / ৮৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সচল থাকা তিনটি ঘাটের সবগুলোর ‘পকেটপথ’ অনেক ঢালু ও খানাখন্দের সৃষ্টি হয়ে আছে। সেখানে ফেরি থেকে আনলোড হওয়া গাড়িগুলো সহসা সংযোগ সড়কের উপরে উঠতে পারছে না। ২ ডিসেম্বর বুধবার বেলা ১১টার দিকে ৫ নম্বর ঘাটে ফেরি থেকে নেমে ঢালু পকেটপথ অতিক্রম করছিলো মালবোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-৩৮৩৯)। এ সময় সেখানে নিচু গর্তে চাকা পড়ে ট্রাকটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এ সময় পাশে থাকা রোজিনা পরিবহন নামের যাত্রীবোঝাই একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। কাপড়ের ‘ঝুট’ বোঝাই উল্টে পড়া ওই ট্রাকটি ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। এ ঘটনায় ট্রাকটির চালক মো. টিটু শেখ আহত হন। স্থানীয় ভাবে তাকে প্রাথমিক চিকিসা দেওয়া হয়।
এদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে মোট ৬টি ঘাট রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৬ নম্বর ঘাট তিনটি বন্ধ থাকায় সেখানে ঘাট সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ফেরিস্বল্পতার করণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে আজ বুধবার দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ ঢাকাগামী কয়েক শ বিভিন্ন গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট পর্ন্ত তিন কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বিআইডাব্লিউটিএ’র সহকারি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটের ঢালু পকেটপথ মেরামতে দ্রুত কাজ চালানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg