শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনায় দিনমজুরের চাল পড়ল রাস্তায়, ইউএনও দিলেন খাবার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ নগদ অর্থ নেই। তাই অনেকটা বাধ্য হয়েই ৩০ টাকা দরে ওএমএস দোকান থেকে পাঁচ কেজি চাল কিনে বাড়িতে ফিরছিলেন এক দিনমজুর।

পথিমধ্যে ভ্যানের সাথে দুর্ঘটনায় চাল ও দিনমজুর ছিটকে পড়েন রাস্তায়। এতে চালে ধুলা – বালি, ছোট ছোট পাথর মিশে খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং দিনমজুর পাঁয়ে আঘাত পেয়ে কিছুটা আহত হয়।

পরে উপস্থিত জনতা ছুটে এসে ওই দিনমজুরকে উদ্ধার করে এবং রাস্তায় পড়ে থাকা চাল গুলো পুনরায় ব্যাগে ভরার চেষ্টা করেন। এসময় লকডাউন প্রতিপালনের অভিযান শেষ করে ফিরছিলেন ইউএনও।

এমন ঘটনা দেখে দ্রুত গাড়ি থেকে নেমে দিনমজুরের খোঁজ খবর নেন। এরপর গাড়িতে থাকা মেডিসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১১ পদের খাবার দিয়ে একটি ভ্যান ভাড়া করে দিনমজুর কে বাড়িতে পাঠিয়ে দেন ইউএনও।

ঘটনাটা আজ রোববার (১ আগষ্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার হলবাজার এলাকায় ঘটেছে। ওই দিনমজুরের নাম হানিফ শেখ। তিনি পৌরসভার খয়েরচারা এলাকার বাসিন্দা। আর এমন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হলেন বিতান কুমার মন্ডল।

এবিষয়ে আহত দিনমজুর হানিফ বলেন, লেবারের কাজ করি। লকডাউনে কাজ নেই। ঘরে তেমন মজুদ টাকাও নেই। পাঁচ কেজি ওএমএস চাল কিনে বাড়িতে ফিরছিলাম। এসময় হলবাজার এলাকায় ভ্যানে ধাক্কার রাস্তায় চাল আর আমি পড়ে যায়। এতে চাল নষ্ট হয়ে যায় আর আমার ডান পাঁয়ের হাটুর অংশ কেটে যায়।

তিনি আরো বলেন, এমন সময় লাল খয়েরী একটি গাড়ি এসে থামল। সবাই বলছিল স্যার এসেছে স্যার এসেছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে দেখি সে খুব ভাল। আমার চিকিৎসা করল, খাবার দিল। আবার ভাড়া দিয়ে ভ্যানে তুলে দিয়েছে।

ইউএনও বিতান কুমার মন্ডলের এমন মানবিক আচরণে প্রত্যক্ষদর্শী সন্তুষ্ট প্রকাশ করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg