শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক ইলিয়াস খান

স্টাফ রিপোর্টার / ৪৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

0Shares

জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বুধবার (৩০ ডিসেম্বর) ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg