শিরোনাম
৭৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ছেন রুস্তম ফকির, চীনে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক কেন্দ্রের ২০ সদস্যের দল গোয়ালন্দ উপজেলা প্রশাসনের দায়িত্ব নিলেন ইউএনও সাইফুল হুদা দলীয় তালিকা আমলে না নেওয়ায় গোয়ালন্দে সদ্য বদলিকৃত ইউএনও সাথী দাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ কালুখালীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ১২ মামলার আসামি রোজিসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালুখালীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, আহত ৫ গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে জেলা সিভিল সার্জন রাজবাড়ীতে শুরু হলো এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

চীনে উন্নত প্রশিক্ষণে যাচ্ছে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক কেন্দ্রের ২০ সদস্যের দল

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: উন্নত প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে তাদের যাত্রা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক এই সফর উপলক্ষে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধি দলের সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

২০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ১৩ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রশিক্ষণার্থী এবং দুইজন শিক্ষক। চীনে তারা উন্নত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেবেন। এ সফরকে রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

এ সময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহাসহ জেলা শিল্পকলা একাডেমি ও অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের কলাকুশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চীনে উন্নত প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণার্থীরা অ্যাক্রোবেটিক বিষয়ে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাক্রোবেটিক শিল্পের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রাজবাড়ীর সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল হবে।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা জানান, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজবাড়ীতে বাংলাদেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান অ্যাক্রোবেটিক শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, চীনে প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময়ের এ সুযোগ রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg