শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গোয়ালেরটিলা’র ইতি কথা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৮৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

0Shares

গোয়ালের টিলা শব্দটি ফরিদপুর জেলার চর মাধব দিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম। ৩/৪ পূর্বেও এই গ্রামটি ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের আওতাধীন ছিলো।

আজ হতে প্রায় ১০০/১২৫ বছর পূর্বে নর্থচ‍্যানেল, চর মাধব দিয়া, ঈনান গোপালপুরের আংশিক, উজান চর, দৌলতদিয়া এই অঞ্চলটি পদ্মা নদীর অংশ ছিল। পরবর্তীতে এই অঞ্চলটি বিশাল আকৃতির চরে পরিনত হয়। ঐ চরের মধ্যে গোয়ালের টিলা নামক স্থানটি ছিল, টিলা আকৃতির উচু ভূমি। পলি মাটি বিধিত এই উচু ভূমিতে মানুষ গরু চড়াতেন। এই স্থানটি গরু, মহিষ, ভেড়া, ছাগল, রাখাল বালক এবং গোয়ালেদের পদচারনায় মুখরিত থাকতো। এ কারনেই মানুষের মুখে মুখে পদ্মা চরের এই উচু স্থানটির নাম করন হয় গোয়ালের টিলা।

উর্বর মাটিতে ফসল ফলানোর জন্য আস্তে আস্তে এই অঞ্চলে মানুষ বসতি স্থাপন শুরু করেন।
চল্লিশের দশকে ত‍ৎকালীন জমিদার ইউছুফ আলী চৌধুরী মোহন মিয়ার পৃষ্ঠপোষকতায় ঢাকা জেলার বহু মানুষ এই চরে বসতি স্থাপন করেন।
তার মধ্যে গোয়ালের টিলার অধিকাংশ বসতি ছিল ঢাকা জেলার মানিকগঞ্জ মহাকুমা থেকে আগত মানুষদের। বিশেষ করে কাজেম মাতুব্বরের পাড়া, বাজু মোল্লার পাড়া, লখাই শেখের পাড়া, নতুন পাড়া গুলোতে একচাটিয়া ছিল মানিকগঞ্জবাসীর বসবাস। এরা একে অপরের প্রতি যথেষ্ট আন্তরিক ও ঐক্যবদ্ধভাবে বসবাস করতেন। বিবাহ সাদি তথা আত্মীয়তার বন্ধনটিও এই ইউনিটির বাহিরে করতেন না। যার কারনে একে অপরের বিপদে-আপদে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তেন।
তৎকালীন ঐ গ্রামের সবচেয়ে ধর্নাট‍্য ব‍্যক্তি মরহুম মোন্তাজ মোল্লা ব‍্যক্তিগত বাহন হিসাবে ঘোড়া চড়াতেন। তিনিই প্রথম ঢাকা জেলার কন্যা (মৃত আনছের মোল্লার মাতা)কে বিবাহ করে এ পাড়-ওপাড় মানুষের মধ্যে আত্মীয়তার সেতুবন্ধনের সূচনা করেন।

লেখা পড়া শেখার মতো কোনো প্রাতিষ্ঠানিক ব‍্যাবস্থা ছিলো না। কাচারী ঘরে মক্তব বানিয়ে নোয়াখালী থেকে আগত মৌলভী উস্তাদের কাছে কেউ কেউ বাংলা ও আরবীর প্রাথমিক শিক্ষা নিতেন। ষাটের দশকে গোয়ালের টিলার মরহুম আজিজ চেয়ারম্যান সাহেব এলাকার মানুষের সহযোগিতায় গড়ে তোলেন একটি প্রাইমারি স্কুল, একটি মসজিদ। নলিয়া পাড়া ও দরাপের ডাঙ্গীর মানুষের যৌথ উদ্যোগে গড়ে উঠে একটি ঈদ গাঁও, একটি কবর স্থান। গোয়ালের টিলা প্রাইমরী স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন (উদয় মোল্লার বি,এ অধ‍্যায়নরত ভাতিজা) মানিকগঞ্জের মহিউদ্দিন মাষ্টার। এই আলোকিত শিক্ষকের মাধ্যমে অত্র এলাকার অনেকেরই শিক্ষার হাতেখড়ি।

চলাফেরার জন্য এই অঞ্চলের মানুষ জমির আইল ও হালুটকে পায়ে হাটা পথ হিসাবে ব‍্যাবহার করতেন। ৮০/৮১ সালের দিকে সেরজন খান সাহেবের বাড়ি হতে খৈমদ্দিন মল্লিকের বাড়ি পযর্ন্ত এবং আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে মরা পদ্মার পাড় পযর্ন্ত সর্ব প্রথম গোয়ালের টিলায় দু’টি মাটির রাস্তা স্থাপিত হয়। তৎকালীন ইউ পি চেয়ারম্যান ছিলেন মরহুম আব্দুল আজিজ শেখ এবং এই রাস্তা দু’টির প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ইউ পি সদস্য মরহুম নূরুল ইসলাম নয়ন মোল্লা।

২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পরে গোয়ালের টিলায় আস্তে আস্তে কাঁচা রাস্তা গুলোতে ইট স্লোলিং এবং পর্যায়ক্রমে পিচঢালা পাকা রাস্তায় উন্নতি করন এবং গোটা এলাকায় পল্লী বিদুৎতের সংযোগ স্থাপিত হয়।

বতর্মানে গোয়ালের টিলায় একটি সরকারি প্রাইমারি স্কুল, ইসলামিক ফাউন্ডেশন ও NGO কতৃক পরিচালিত হয় বেশ কয়েকটি প্রাক প্রাথমিক স্কুল, ৭/৮টি মসজিদ, ২টি মাদ্রাসা, একটি ঈদ গাঁও, একটি কবর স্থান, ৩টি মন্দির,ছোট খাটো দু’টি বাজার রয়েছে।
পিচঢালা পাকা রাস্তার পাশে, বৈদ‍‍্যতিক আলোয় শোভা পাচ্ছে সারি সারি পাকা বাড়ি ঘর। দেখে মনে হয় শহরতলির একটি আধুনিক গ্রাম। এই অঞ্চলের ছেলে মেয়েরা লেখাপড়ায় আর পিছিয়ে নেই। পদ্মা চরের সেই উচু টিলাটিই কালের সাক্ষী হয়ে এখনো দাড়িয়ে আছে, আমাদের প্রিয় জন্মভূমি “গোয়ালের টিলা”।

লেখক, জাহাঙ্গীর হোসেন কামরুল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মৎসজীবিলীগ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg