শিরোনাম
রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের

গোয়ালন্দ পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মোঃ আসাদুল আলম সুজন

স্টাফ রিপোর্টার / ৮৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

0Shares

আসন্ন গোয়ালন্দ পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে যাচ্ছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক মোঃ আসাদুল আলম সুজন।

মোঃ আসাদুল আলম সুজন পেশায় ব্যবসায়ী। গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাইমুদ্দিন ব্যাপারী পাড়ার সাবেক পুলিশ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে ।

পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।সে লক্ষ্য ও উদ্দেশ্যে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ , সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।

গোয়ালন্দ পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই সমাজসেবক আসাদুল আলম সুজন ‘রাজবাড়ী টেলিগ্রাফ’ কে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি। সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কিন্তু একজন নির্বাচিত জনপ্রতিনিধির পক্ষে সাধারণ মানুষের জন্য যা করা সম্ভব তা কোন একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার পৌর ৯নং ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। একটি মাদক,সন্ত্রাস, ইভটিজিং মুক্ত ওয়ার্ড গড়ে তুলবো এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাষণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
৯নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সুজন আরও বলেন, “মহান আল্লাহর রহমতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ পৌরসভা ও সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় সে ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবো।

গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের অনেক বাসিন্দাদের সাথেই কথা হয়েছে সুজনের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে। তারাও চান বিগত দিনের প্রতিনিধিত্বের পরিবর্তন ও নতুন মুখের আগমন হিসেবে পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সুজন নির্বাচিত হয়ে পৌর ৯নং ওয়ার্ডের সকল বাসিন্দাদের ভাগ্য বদলসহ পৌর ৯নং ওয়ার্ডের এলাকার চিত্র পাল্টে দিবে বলেও তারা আশাবাদী ব্যক্ত করেন।

উল্লেখ্য ইতিমধ্যে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের তরুন সমাজ সেবক আসাদুল আলম সুজনের কাউন্সিলর প্রার্থী হবার খবরে ৯নং ওয়ার্ডের সবস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ফিরোজ আহম্মেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg