শিরোনাম
খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনা, ২ জন গুরুতর আহত

স্টাফ রিপোর্টার / ৫৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

0Shares

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল সংলগ্ন নির্মানাধীন সার গোডাউনর সামনে ২১অক্টোবর বুধবার রাত ১০:২০ মিনিটের সময় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক দৌলতদিয়া আদু সর্দার পাড়ার মোঃ হাসেন সরদারের ছেলে মোঃ শরীফ সরদার ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক মকবুলের দোকান এলাকার মোঃ আনোয়ার গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন ব্যাটারি চালিত অটোরিক্সা দৌলোতদিয়ার দিকে যাচ্ছিলেন এবং তার পিছনে মোটরসাইকেলটি সজোরে চালিয়ে আসছিলেন গোয়ালন্দ ফিড মিল সংলগ্ন নির্মানাধীন সার গোডাউনের সামনে রিকশাটি পৌঁছালে পিছন থেকে মোটরসাইকেল চালক তাকে ধাক্কা দেয়। তিনি আরো বলেন, রিকশাচালক ছিটকে রাস্তার ঢালে গিয়ে পড়ে এবং মোটরসাইকেল চালক তিনিও ছিটকে রাস্তার পাশে পরেন। সেখানে থাকা একটি দোকানের কিছু লোকজন গিয়ে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি বলেন মোটরসাইকেল চলকের মাথায় ক্ষত এবং রিকশাচালকের বাম পায়ে অনেকটা কেটে যায়। চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে শঙ্কামুক্ত বলে চিকিৎসক বলেন। তবে আরও চিকিৎসার প্রয়োজনে তাদের কে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg