শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৫৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪২তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জাতীয় বিজ্ঞান ও যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রফিকুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ সহ প্রমুখ।

এ বছর বিজ্ঞান মেলায় ৮ টি স্টলের মধ্যে ২টি কলেজ (সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ), ৫ টি উচ্চ বিদ্যালয় (শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ প্রপার হাই স্কুল, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, চৌধুরী আবদুল হামিদ একাডেমি, দৌলতদিয়া মডেল হাই স্কুল) ও উপজেলা কৃষি অফিস অংশগ্রহণ করে। স্টলগুলোতে স্ব-স্ব স্কুল-কলেজের শিক্ষার্থীরা বৈজ্ঞানিক আবিষ্কার এবং এর উপকারিতা তুলে ধরেন। গোয়ালন্দ কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন জাতের নতুন প্রজাতির ধান এবং ফসলের উপকরণ প্রদর্শন করা হয়।

আগামীকাল বুধবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg