শিরোনাম
পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শওকত মোল্লা পুনর্বহাল রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত, বন্ধ থাকবে দিনের বেলা প্রাইভেট-কোচিং রাজবাড়ীতে একদিনে দুই নারীর মরদেহ উদ্ধার, একজনের পরিচয় অজ্ঞাত রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঢাকা রেঞ্জ পুলিশের তদন্ত শুরু গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়ালন্দে সাবেক মেয়রের বাড়িতে চুরির চেষ্টা, স্থানীয়দের হাতে আটক

স্টাফ রিপোর্টার / ৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বাড়িতে চুরির চেষ্টাকালে মো. আলী হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ পৌর এলাকার নজরুল ইসলাম মন্ডলের বাড়ির দ্বিতীয় তলায় চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন আলী হোসেনকে হাতেনাতে আটক করেন।পরে তাঁকে গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।

আটক আলী হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জামালপুর এলাকার মোবারক হোসেনের ছেলে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আলী হোসেনকে স্থানীয়দের কাছ থেকে হেফাজতে নেন। পরে আহত অবস্থায় তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে চুরির চেষ্টার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg