শিরোনাম
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা

গোয়ালন্দে বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন জলাশয়ে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

জলাশয় নির্বাচন, পোনামাছ সংগ্রহ ও অবমুক্তকরণ কমিটি, গোয়ালন্দের বাস্তবায়নে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল হুদা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg