শিরোনাম
গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর, মামলায় গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে হেনস্তা: ৯ জনের নামসহ মামলা, আসামি অজ্ঞাত ৫০ রাজবাড়ীর কাপড় বাজারে নারী নির্যাতনের অভিযোগ, প্রতিমন্ত্রীর কাছে মহিলা পরিষদের স্মারকলিপি রাজবাড়ীতে নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী গোয়ালন্দের রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে আস্থা বস্ত্রালয়ের ভাইরাল ভিডিও নিয়ে ভোক্তা অধিদপ্তরের সতর্কবার্তা রাজবাড়ীতে ৯১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ঠিকাদারের গাফিলতিতে থমকে আছে ৩ কোটি ৭৪ লাখ টাকার সড়ক

গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে গাছ রোপণ কর্মসূচি পালন করেছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়ানপাড়া রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তিনি দুটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

গাছ রোপণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মো. ফরিদ দেওয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরব সফরকালে উপহার হিসেবে কিছু নিমগাছের চারা নিয়ে গিয়ে আরাফাতের ময়দানে রোপণ করেছিলেন। পরবর্তীতে ১৯৮৩-৮৪ সালের দিকে সৌদি সরকার সেখানে বড় পরিসরে নিমগাছ লাগানোর প্রকল্প গ্রহণ করে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফরিদ দেওয়ান বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমিও তোমাদের এখানে গাছ লাগিয়েছি। তোমরাও বেশি বেশি গাছ লাগাবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সালেহা আক্তার বুলবুলি, গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর কৃষক দলের সভাপতি আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস সোহেল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি কামালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg