শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

গোয়ালন্দে জমি দখল নিয়ে হামলা: প্রধান আসামি বিল্লাল মন্ডল কারাগারে

স্টাফ রিপোর্টার / ২০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান এ আদেশ প্রদান করেন। এ সময় মামলার ১ নম্বর আসামি বেলাল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। তবে একই মামলার অপর পাঁচ আসামিকে স্থানীয়ভাবে জামিন প্রদান করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি সকালে উপজেলার উজানচর ইউনিয়নের ছব্দুল খারপাড়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন ভুক্তভোগী রনি মন্ডল। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরদিন ১৮ জানুয়ারি বিকেলে রনি মন্ডল ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার জমির মাটি কাটা হচ্ছে। এর আগে একই এলাকার হেলাল মন্ডল ওই জমিটি কেনার প্রস্তাব দিলেও তিনি জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে জমিটি দখল নেয়ার চেষ্টা চালায় এবং তাকে হুমকি দিতে থাকে। একাধিকবার জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে জমির সীমানা খুঁটি উপড়ে ফেলে এবং মাটি কেটে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শেষে প্রশাসন জমির সীমানায় বেড়া দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ভুক্তভোগী বেড়া দিতে গেলে হেলাল মন্ডল, বেলাল মন্ডল, দুলাল মন্ডলসহ অন্যান্য আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী রনি মন্ডল বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি বেলাল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg