শিরোনাম
পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার বদলির তদবির করলেই এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় মামলা গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শওকত মোল্লা পুনর্বহাল রাজবাড়ীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে ৫ সিদ্ধান্ত, বন্ধ থাকবে দিনের বেলা প্রাইভেট-কোচিং রাজবাড়ীতে একদিনে দুই নারীর মরদেহ উদ্ধার, একজনের পরিচয় অজ্ঞাত রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর: ঢাকা রেঞ্জ পুলিশের তদন্ত শুরু গোয়ালন্দে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদ দেওয়ানের বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়ালন্দে অবৈধ বিদ্যুৎ সংযোগে নারীর মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে রফিকুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে আবাদি জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মৃধা রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন আইনুদ্দিন প্রামাণিক পাড়া এলাকার মৃত জলিল মৃধার ছেলে।

র‌্যাব-১০ জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া এলাকায় বসবাসকারী নবিরন নেছা (৫৫) বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার জমির পাশের পানিতে নবিরন নেছার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে নবিরন নেছার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে রফিকুল ইসলাম মৃধার আখক্ষেতের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি জানতে পারেন।

অভিযোগ রয়েছে, ওই অবৈধ বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসে নবিরন নেছা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে তার মৃত্যু হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে অভিযুক্তরা মরদেহ ধানক্ষেত থেকে টেনে আখক্ষেতে নিয়ে রাখে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে আখক্ষেতের পাশে একটি গর্তও খনন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় এজাহার দায়ের করেন। পরে এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ বরাবর অধিযাচনপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অধিযাচনপত্র পাওয়ার প্রায় আট ঘণ্টার মধ্যে মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা, এডি (মেজর) জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg