শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির ঘটনায় উপসচিব সহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Lutfor Rahman / ৪৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুষ্টিয়া।

কুষ্টিয়ায় এনআইডির জালিয়াতির ঘটনায় এক উপসচিবসহ পাঁচজন নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বছর জালিয়াতির মাধ্যমে ৬ জনের এনআইডি পরিবর্তন করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকার কয়েক কোটি টাকা মুল্যের ১৭ কাঠা জমি আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল। ওই সময় জমির মালিক ওয়াদুদ কুষ্টিয়া মডেল থানায় ১৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করেন।

এদিকে এনআইডি জালিয়াতির ঘটনায় নির্বাচন অফিসের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত শুরু করা হয়। তদন্তের সত্যতা মেলায় গেল ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাবিদ হাসান বলেন, এতে আসামি করা হয়েছে, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মাগুরা সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস, কুষ্টিয়া নির্বাচন অফিস সহকারী জিএম সাদিক সত্যবাদী। একই দিনে অন্য একটি মামলা হয়েছে কুমারখালী থানায় নং ৪। এতে আসামী করা হয়েছে কুষ্টিয়া সদরের নির্বাচন কর্মকর্তা সামিউল ইসলাম। ঘটনার সময় তিনি কুমারখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা ছিলেন।

এসব মামলায় দন্ড বিধির ৪২০, ৪৬৮/১০৯ ধারা ছাড়াও ২০১০ সালের ভোটার তালিকা আইন এবং ডিজিটাল নির্বাচন আইনে অভিযোগ আনা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া শহরের এন এস রোডে ওয়াদুদ ও তার পরিবারের এনআইডি কার্ড জালিয়াতি করে শত কোটি টাকার সম্মত্তি বিক্রি করে দেয় একটি জালিয়াতি চক্র।

এ ঘটনায় কুষ্টিয়া সহ সারাদেশে তোলপাড় শুরু হয়।
পুলিশের তদন্তে বেরিয়ে আসতে থাকে জালিয়াতি চক্রের মুল হোতাদের নাম।

এনআইডি জালিয়াতি করে শতকোটি টাকার জমি দখলের মুলহোতা ব্যবসায়ী মহিবুল এবং যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনসহ ৭জন গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে মামলার বিচার চলছে। বাকীরা এখনও পলাতক।
শতকোটি টাকার জমি দখল ও এনআইডি জালিয়াতি চক্রের পরিকল্পনাকে বাস্তবায়ন করেন এসব নির্বাচনী কর্মকর্তা। তদন্তে প্রমাণ পাওয়ায় এখন তাদের বিরুদ্ধে মামলা হলো বলে জানায় বাদী জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg