শিরোনাম
বালিয়াকান্দিতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কালুখালী ও পাংশায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনিয়ম পাওয়ায় জরিমানা

স্টাফ রিপোর্টার / ৬১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

0Shares

আজ সোমবার (২১ ডিসেম্বর) পাংশা ও কালুখালি উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল।

অবৈধভাবে ইটভাটা স্থাপন সহ অবৈধ পদ্ধতিতে ইট প্রস্তুত ও অন্যান্য অভিযোগে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধিত আইন, ২০১৯” এর অধীন ০৩টি মামলায় ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড ও “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর অধীনে একটি মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডসহ মোট ০৪টি মামলায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুইটি ইটভাটার অবৈধ চুল্লিসহ সংশ্লিষ্ট স্থাপনা বুলডোজার দিয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর ও সহকারি পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ীসহ র‍্যাব-০৮ একটি চৌকস দল এবং জেলা পুলিশের একটি দক্ষ টিম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg