শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

আহলাদিপুর হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদুর রহমান মুরাদ

স্টাফ রিপোর্টার / ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: আহলাদিপুর হাইওয়ে থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাকসুদুর রহমান মুরাদ। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে আহলাদিপুর হাইওয়ে থানায় যোগদান করেন।

নবনিযুক্ত ওসি মাকসুদুর রহমান মুরাদ এর আগে লেবুখালী হাইওয়ে থানার ক্যাম্পে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি হাইওয়ে সড়কে আইনশৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাত্রীসেবা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে কাজ করা হবে।

উল্লেখ্য, আহলাদিপুর হাইওয়ে থানার পূর্ববর্তী ওসি মো. মিজানুর রহমানকে শিবচর হাইওয়ে থানায় বদলি করা হয়েছে।

এ সময় তিনি সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg