আলামিন হোসেন শাকির
বিশেষ প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলু হক বিশ্বাসের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।ইউপির চর-আফরা গ্রামে বুধবার ফজলুর বিশ্বাসের নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেন পরিবার ও আওয়ামী লীগ নেতারা।
সংবাদ সম্মেলনে দাবি করা হয় ২৬ জুন রাতে নিজের বাড়ি থেকে র্যাব-১২ ধরে নিয়ে যায়। সে সময় পরিবারের লোকজন ছাড়াও এলাকাবাসী তাকে গ্রেফতার করা দেখেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফজলু বিশ্বাস চেয়ারম্যান প্রার্থী এই জন্য তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
তবে র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় অস্ত্রসহ ফজলু বিশ্বাসকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ থেকে।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অধিক তদন্ত করে সত্য ঘটনা উদঘাটনের মাধ্যমে ন্যায় বিচার দাবি জানায় এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, স্ত্রী লিজা আক্তার ও ছোট্ট ভাই আবু সাল্লেক।