শিরোনাম
পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ৭২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২০

0Shares

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রশাসন ও জেলাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ১৯ জুন রবিরার দিনব্যাপী তিনটি কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে সকালে রাজবাড়ী প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কর্মসূচি, জেলাপ্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান, ও রাজবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচি পালন করার সময়, জেলার পাঁচটি উপজেলার দুইশতাধীক কিন্ডারগার্টেন এর সহস্রাধীক শিক্ষক-শিক্ষিকা তাঁদের দাবী তুলে ধরেন। মানববন্ধন চলাকালীন সময়ে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আ. জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস তাদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করেন।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এছাড়াও তারা দুপুর সাড়েবারোটায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন।
সাংবাদিক সম্মেলনে শিক্ষকদের সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা, নিবন্ধন প্রকৃয়া সম্পন্ন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষদের সরকারি রেশন কার্ড ও প্রশিক্ষণ ব্যবস্থা সহ নানা দাবীর কথা তুলে ধরা হয়।

এসময় জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজিউল্লাহ মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কাউসারুল আলম, রাজবাড়ী প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, পাংশা সভাপতি নাজমুস সাকিব মেহেদী সহ শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, মহামারী করোনার কারণে দীর্ঘদিন কিন্ডারগার্টেন গুলো বন্ধ থাকায় চরম বিপর্যয়ের মধ্যে নিদারুণ অভাব অনটনের মাঝে তারা দিনযাপন করছেন। শিক্ষক-কর্মচারীদেরকে দুঃসময়ে মানবিক বিবেচনায় সমাজের সর্বস্তরের জনগণকে সার্বিক সহযোগিতা প্রদানের উদাত্ত আহ্বান জানানো হয়।

উল্লেখ থাকে যে রাজবাড়ী জেলার ৫ টি উপজেলায় ২০৭ টি কিন্ডারগার্টেনে ১৭৮৯ জন শিক্ষক-শিক্ষিকা প্রায় ২৩ হাজার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাচ্ছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg