শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

স্বামী তুমি কার?

স্টাফ রিপোর্টার / ৮৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

0Shares

ঢালিউড ইন্ড্রাসটিতে একটি সুপারহিট সিনেমা ছিল “সখী তুমি কার?” আবার বাংলা সিনেমায় একটি জনপ্রিয় গান ছিল “বিধি তুমি বলে দাও আমি কার?” না, কোন সিনেমা বা কোন তারকা কে নিয়ে কোন প্রতিবেদন নই এটি। এই প্রতিবেদনটি আজ বিমানবন্দরে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। পুরো গল্পটা সিনেমাটিক মনে হলেও গল্পটি বাস্তব এবং সম্পূর্ণ সত্য।

মালদ্বীপ প্রবাসি মইনুল। আজ বিকালে ১৬ মাস পর দেশে ফেরেন তিনি। কিন্তু তিনি হয়তো কল্পনাও করতে পারেন নি তার জন্য কি অপেক্ষা করছে বিমানবন্দরে। এ যেন এক লঙ্কা কান্ড!

বিমানন্দরে মইনুলের জন্য অপেক্ষা করছিলো সন্তানসহ তার দুই স্ত্রী তমা এবং সানজিদা। বিমানন্দরে নেমে তার দ্বিতীয় স্ত্রী তমার সঙ্গে কুমিল্লার জন্য গাড়ী তে উঠলে বাধা দেন প্রথম স্ত্রী সানজিদা। প্রথমে কথা কাটাকাটি এরপর বাক-বিতণ্ডা অবশেষে পরিস্থিতি গড়াই হাতাহাতিতে। মুহূর্তেই জড়ো হয়ে যায় উৎসুক জনতা। দুই স্ত্রীর এমন আচরণ হতবাক হয়ে দেখা ছাড়া যেন কোন উপায় ছিল না মইনুলের।

মইনুলের প্রথম স্ত্রী সানজিদার অভিযোগ করেন,”গত ৪ বছর ধরে তার এবং তার সন্তানের কোন ব্যয়ভার বহন করে নি মইনুল। সেই সাথে তাকে ডিভোর্স ও দেয় নি মইনুল।”

প্রবাসি মইনুল জানান,” তিনি কুমিল্লা গিয়ে নিজের বাসায় বসে বিষয়টির একটি সুষ্ঠু সমাধান করতে চান।” এরকম অপ্রীতিকর ঘটনা একবারেই এড়াতে চাচ্ছিলেন বলে জানান তিনি।

তবে, ‘স্বামী তুমি কার?’ এ বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য তাদের ৩ জনকেই থানায় পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg