শিরোনাম
কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বামীর পরকীয়া জেনে ফেলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৫৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামের দুলাল সরকারের মেয়ে জয়া বিশ্বাসকে (২০) শ্বশুড়বাড়িতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাসুদেব বিশ্বাসের সাথে বিয়ে হয় জয়ার।

মৃত জয়ার বাবা দুলাল সরকার অভিযোগ করে বলেন, “জামাই বাসুদেব বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জয়ার ওপর নির্যাতন চালাতো। কয়েকবার তাকে টাকাও দেয়া হয়েছে। সম্প্রতি নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গিয়েছিলো। ছোটখাটো বা তুচ্ছ বিষয় নিয়েই জয়াকে মারধর করতো জামাই বাসুদেব। তারা অভিযোগ করে বলেন, বাসুদেবের বড় ভাই হারাধন বিশ্বাসের স্ত্রী মনজু বিশ্বাসের সঙ্গে আমাদের জামাই বাসুদেব বিশ্বাসের পরকীয়া সম্পর্ক দীর্ঘদিনের। তাদের একান্তে থাকার দৃশ্য দেখে ফেলার কারণেই জয়াকে হত্যা করে রান্না ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে পরিবারের সবাই। তাইতো মৃত্যুর পরও আমাদেরকে জানানো হয়নি। পরে প্রতিবেশীদের কাছ থেকে আমরা খবর পাই।”

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি বলেন, “এ হত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার লাশের ময়নাতদন্ত হয়েছে। এর রিপোর্ট হাতে পেলেই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।”

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg