শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ

স্টাফ রিপোর্টার / ৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে মুরাদ শেখের মরদেহ।

শনিবার (৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে নিজ বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামে নেওয়া হলে সেখানে শোকের মাতম নেমে আসে।

সকাল ১১টায় উজানচর দুদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মুরাদ শেখ (৩৬) আব্দুল খালেক শেখের ছেলে। তিনি সৌদি আরবে জীবিকার তাগিদে কর্মরত ছিলেন। তার পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা সন্তান এবং ১০ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

স্বজনরা জানান, মরদেহ দেশে আনতে পরিবারকে দীর্ঘদিন বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর অবশেষে ১৬ দিন পর মরদেহ দেশে আনা সম্ভব হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সৌদি আরবে অবস্থানরত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইন মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সার্বিক যোগাযোগ ও আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অনেকে এ কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন। পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মুরাদ শেখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg