শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

সেবক হয়ে পৌর ২ নং ওয়ার্ড জনগণের সেবা করতে চাইঃ মুন্নু খান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

0Shares

আসন্ন গোয়ালন্দ পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন শিক্ষিত তরুণ সমাজসেবক ও গোয়ালন্দ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক “মুন্নু খান”

পেশায় ব্যবসায়ী মুন্নু খান গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ান পাড়ার মৃতঃ বাবু খান এর একমাত্র ছেলে।

পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ , সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।

গোয়ালন্দ পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই সমাজসেবক মুন্নু খান ‘রাজবাড়ী টেলিগ্রাফ’কে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি। সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কাউন্সিলর পদে নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার পৌর ২ নং ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। ২ নং ওয়ার্ডটিকে একটি মাদক,সন্ত্রাস, ইভটিজিং মুক্ত ওয়ার্ড গড়তে এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাষণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
২ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে মুন্নু খান আরও বলেন, “মহান আল্লাহর রহমতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ যাতে পৌরসভা ও সরকারের সকল সুযোগ-সুবিধাগুলো পায় সে বিষয়ে সবসময় সচেষ্ট থাকবো।

গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের অনেক বাসিন্দাদের সাথেই কথা হয়েছে মুন্নু খান-এর প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে। তারাও চান বিগত দিনের প্রতিনিধিত্বের পরিবর্তন ও নতুন মুখের আগমন হিসেবে পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুন্নু খান নির্বাচিত হয়ে পৌর ২ নং ওয়ার্ডের সকল বাসিন্দাদের সেবাসহ পুরো ২নং ওয়ার্ডের এলাকার চিত্র পাল্টে দিবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য ইতিমধ্যে গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ডের তরুন সমাজসেবক মুন্নু খান – এর কাউন্সিলর প্রার্থী হওয়ার খবরে পৌর ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg