শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

সেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ও ব্লাড ডোনার্স ক্লাব এর ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

0Shares

গতকাল (১৫ই আগস্ট) রবিবার, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি, মুন্সিপাড়া ও তেনাপচা গ্রামে ৫৩ টি অসহায় ও বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
দুপুর ৩ টা হতে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রতি প্যাকেটে মুড়ি , চিড়া , খাবার স্যালাইন, চিনি, হরলিক্স, পাউরুটি প্রভৃতি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তারা ছোট বাচ্চাদের স্বাস্থ্য সচেতনত মূলক পরামর্শ দেন এবং তাদেরকে হরলিকস এর প্যাকেট বিতরণ করেন।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের স্বেচ্ছাসেবক মোঃ পাভেল রহমান, মোঃ মিজানুর রহমান,খ.ম.মুহতাশিম মাহমুদ হাসিব, সুমাইয়া আক্তার
সালমান,সোহেল মন্ডল,আরিফুল ইসলামসহ প্রমূখ ব্যাক্তিবর্গ।

এই প্রসঙ্গে রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ডোনার্স ক্লাব এর স্বেচ্ছাসেবক সালমান বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর পক্ষ থেকে ৫৩ টি অসহায় ও বন্যাকবলিত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু মাটি ও মানুষের কথা বলতেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেন। তার পথিকৃত হিসেবে তাঁর শাহাদত বরণ দিবসে তাঁকে স্মরণ করেই আমরা অসহায়দের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করছি।
তিনি আরও বলেন, রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর এই মহতি উদ্যোগ অব্যাহত থাকবে এবং রাজবাড়ী হেল্পলাইন ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব সর্বদায় মানুষের সেবায় নিয়োজিত ছিলো, আছে এবং থাকবে।
স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন,অসহায় মানুষের পাশে থাকা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব,এজন্য রাজবাড়ী জেলার বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের আশেপাশের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg