শিরোনাম
সিন্ডিকেটের জিম্মায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স? অনিয়ম, আর্থিক দুর্নীতি ও হয়রানির অভিযোগের পাহাড় রাজবাড়ীতে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজবাড়ী সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ায় ভূমি অফিস চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজন আটক, উদ্ধার ডিভিআর ও মনিটর রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে ঢুকে বস্তার নিচে চাপা পড়ে মৃত্যুর ধারণা গোয়ালন্দে পদ্মায় অভিযান, ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক ব্রিজের অভাবে গোয়ালন্দের কাউলজানিতে চরম দুর্ভোগ, জীবনের ঝুঁকিতে নদী পারাপার দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে সশস্ত্র হামলা, ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ কালুখালীতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের ছাত্র আকরাম, সন্ধান চায় পরিবার রাজবাড়ীকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: প্রতিমন্ত্রী খৈয়ম

সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদরের উড়াকান্দা বাজারে মানবতার দেওয়াল

স্টাফ রিপোর্টার / ৭৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

0Shares

অব্যবহৃত বা নতুন পুরাতন কাপড় সুবিধাবঞ্চিতদের জন্য রাস্তার দেয়ালে ঝুলিয়ে রাখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা সেবা সচেতনতার ব্রত নিয়ে পথ চলা সংগঠন সার্কেল ফাউন্ডেশন।
যেখানে সামর্থ্যবানেরা সাধ্য অনুযায়ী শীতবস্ত্র বা কাপর প্রদান করবে এবং সুবিধাবঞ্চিত মানুষ চাইলেই সেখান থেকে তাদের প্রয়োজনীয় কাপড়টা নিয়ে যেতে পারবে নির্দ্বিধায়।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে উড়াকান্দা যুব ও তরুণ সমাজের সমাজের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী সদর উপজেলাধীন উড়াকান্দা মোড়ে মানবতার দেওয়াল সাদৃশ্য মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রিয় ফেসবুক পেজ রাজবাড়ী সার্কেল এর এডমিন জুবায়েদ হাসান রাকিব, উড়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শামীম, ডা.মো বাচ্চু মোল্যা, আব্দুর রাজ্জাক শিপলু, শেখ মিরাজ আলী, মো: আনোয়ার হোসেন, মো: হাসিফ মোল্লা, সার্কেল সদস্য গাজী নাহিদুল ইসলাম, হেলাল সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ফাউন্ডেশনটির পরিচালক কাতার প্রবাসী সাংবাদিক তাইফুর রহমান তুষার মুঠোফোনে রাজবাড়ী টেলিগ্রাফ কে জানান, সার্কেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি মানবতার সেবায়। আজ রাজবাড়ী সদরের উড়াকান্দা বাজারে মানবতার দেওয়াল তৈরি করা হয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় এটি আমার নিজের গ্রাম, শৈশবে বেড়ে ওঠা আমার এখান থেকেই শুরু নিজ এলাকায় এই কাজটি করতে পেরে কিছুটা গর্ববোধ করছি। এছারা সাম্প্রতিক সময়ে বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী এবং মাছপাড়াতেও মানবতার দেয়াল তৈরি করা হয়ছে, এবং খুব শীঘ্রই রাজবাড়ী সদর ও গোয়ালন্দ সহ জেলার বিভিন্ন স্থানে এই মানবতার দেওয়াল তৈরি করা হবে৷ তবে এই করোনা ভাইরাসের সতর্কতার জন্য সবাই যেন এই পোশাক গুলো ধুয়ে পরিধান করেন। সার্কেল ফাউন্ডেশন ইতিপূর্বে শিক্ষা সেবা সচেতনতার ব্রত নিয়ে নানাবিধ সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা সহ করোনা কালীন সময়ে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ , শিশুদের মাঝে খাবার, ঈদে খাদ্য সামগ্রী বিতরণ , শিক্ষার্থীদের উপহার, বৃষ্টিতে রিক্সা চালক ভ্যান চালকদের মাঝে রেইন কোর্ট বিতরন,বন্যার্ত দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। এবং আগামীতেও সকল মানবিক কর্মকান্ডে নিজেদের সবটুকু দিয়ে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন।

মানুষের জন্য মানুষের উপহার নামের বুথ স্থাপনের আয়োজন করেছেন সার্কেল ফাউন্ডেশন এবং বাস্তবায়নে রাজবাড়ী সার্কেল এবং যার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছেন অনলাইন সংবাদমাধ্যম রাজবাড়ী টেলিগ্রাফ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg