শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

দোয়া চাই সাথে ক্ষমা চাই আমি করোনা পজিটিভ

সাংবাদিক রবিউল ইসলাম করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার / ৬৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

0Shares

দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২ আগষ্ট তিনি করোনার জন্য টেস্ট করালে আজ ৫ আগষ্ট তার করোনা পজিটিভ ফলাফল আসে। আজ রাজবাড়ী সদরে যে আট জনের করোনার ফলাফল পজিটিভ এসেছে তার মধ্যে তিনি একজন।

খন্দকার রবিউল ইসলাম মজনু সামাজিক যোগাযোগ মাধ্যেমে জানান,

দোয়া চাই সাথে ক্ষমা চাই আমি করোনা পজিটিভ, রাজবাড়ী সদরে ৮জনের মধ্যে আমিও একজন। আল্লাহ্ কখন কাকে কি রোগ দিবে তা কেউ বুঝতেও পারে না। আল্লাহ্ তুমি ক্ষমা করার মালিক তুমি জানো আমি তোমার অসহায় বান্দাদের জন্য কতটুকু কাজ করেছি। তবুও তুমি আমায় ক্ষমা করো যদি কোন ভুল করে থাকি। আমি গত ০২\০৮\২০২০ তারিখে নমুনা দিয়েছিলাম নমুনা দেওয়ার পর থেকেই আমি আর বের হইনি বাড়ি থেকে। আজ রিপোর্ট পজিটিভ এসেছে

খন্দকার রবিউল ইসলাম সাংবাদিকতার পেশার পাশাপাশি ‘মানবিক রাজবাড়ী’ নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি করোনাকালীন সময়ে প্রতিদিন ৬০ জন অসহায় ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করেছেন।

তিনি রাজবাড়ী টেলিগ্রাফকে জানান,তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন। তিনি নিজ বাসায়ই হোম আইসোলশনে আছেন।

উল্লেখ্য, রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপনণ পরিচালক এবং জুবায়েদ হাসান রাকিব তার সাথে ফোনযোগে কথা বলেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। রাজবাড়ী টেলিগ্রাফের সম্পাদক ও প্রকাশক গাজী সাইফুল ইসলাম এবং টেলিগ্রাফের প্রধান নির্বাহী কর্মকর্তা শামস্‌ সোহাগ তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg