শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

সর্বাধিক অনলাইন ক্লাস গ্রহণ করায় রাজবাড়ীতে দশ জন শিক্ষককে সন্মাননা স্মারক প্রদান

স্টাফ রিপোর্টার / ১২৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন সময়ে সর্বাধিক অনলাইন ক্লাস গ্রহণ করায় দশ জন শিক্ষককে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ১০ জন শিক্ষকদের হাতে সার্টিফিকেট এবং ক্রেষ্ট প্রদান করেন।

রাজবাড়ীর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

সন্মাননা স্মারক শিক্ষকরা হলেন, আর.এস.কে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আলহাজ্জ এমএ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাব্বিার হোসেন, অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আল্লা নেওয়াজ খায়রু একাডেমির সহকারী শিক্ষক ফারহানা জাহান মিনি, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা সুলতানা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলোক চন্দ্র দাস, ভান্ডারিয়া সিদ্দিকিয়া ফজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফাইজুর রহমান এবং বেথুলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মতিয়ার রহমান।

আর.এস.কে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজবাড়ী টেলিগ্রাফকে জানান, করোনাকালীন সময়ে প্রধান শিক্ষক হিসাবে আমি সর্বাধিক অনলাইন ক্লাস নেই। এজন্য পুরষ্কার হিসাবে আমি ল্যাপটপ উপহার পেয়েছি। এছাড়া উপহার হিসাবে পেয়েছি সার্টিফিকেট এবং ক্রেষ্ট।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg