শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৬৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২০

0Shares

জাতীর জনক শেখ মজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৫:৩০ মিনিটে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, মো.হেদায়েত আলী সোহরাব, অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক অরুপ দত্ত হলি, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলি শেখ, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ; সহ সভাপতি নাহিদুল আলম রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল সালেহীন অপু সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সদস্য ও নেতাকর্মীগণ।

আলোচনায় আলোচকরা শেখ কামাল সম্পর্কে বলতে গিয়ে বলেন, শেখ কামাল যেমন ছিলেন একজন বড় মাপের সাংস্কৃতিককর্মী,তেমন ছিলেন মেধাবী । ক্রীড়াঙ্গনেও ছিলো তার বিশাল অবদান। মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছিলেন অসামান্য সাংগঠনিক দক্ষতার অধিকারী শেখ কামাল। শেখ কামাল ছিলেন এক অনন্য মানুষ।

আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg