রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম Rajbari Circle এর তত্বাবধানে পরিচালিত নিউজ পোর্টাল “RajbariTelegraph.com” এর জন্য রাজবাড়ী জেলার সকল উপজেলা পর্যায়ে এবং পার্শ্ববর্তী জেলসমূহের জন্য শিক্ষানবিশ সংবাদকর্মী/প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
যে সকল শর্ত মেনে আবেদন করতে হবে:
আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। পাশাপাশি বাংলা বানানের ব্যাপারে যত্নশীল হতে হবে।
আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ ই-মেইলে আবেদন করবেন। ই-মেইলঃ rajbaritelegraph@gmail.com অথবা অফিসের ঠিকানায় পাঠাতে পারেন।
সাংবাদিকতা পেশায় কেন আসতে চান? এবং রাজবাড়ী টেলিগ্রাফ আপনাকে কেন নির্বাচন করবে সে সম্পর্কে সংক্ষেপে বাংলায় লিখে পাঠান। সিভির শেষ পাতায় যুক্ত করে দিবেন।
প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস শিক্ষানবিশ সংবাদকর্মী/প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% কমিশন আকারে প্রদান করা হবে।
নিয়োগের পর শর্ত সাপেক্ষে সাংবাদিক আইডি কার্ড প্রদান করা হবে।
আইডি কার্ডের জন্য এককালীন (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। পরবর্তীতে কাজ করতে অপারগ হলে সাংবাদিক কার্ড ফেরত দিয়ে যে কোন সময় জামানতের টাকা উত্তোলন করতে পারবেন।
অবৈধ কোন কাজে সাংবাদিক কার্ড ব্যবহার করলে এর দায়ভার রাজবাড়ী টেলিগ্রাফ কর্তৃপক্ষ বহন করবেনা।
অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
নিউজের সাথে ছবি এবং ভিডিও (সম্ভব হলে) পাঠাতে হবে।
প্রতি মাসে সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রতিনিধিদের অবশ্যই উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।