মানব সেবার ব্রত নিয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এ জে মিন্টু।
গতকাল রবিবার (২৬ জুলাই) রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মিন্টুর নিজ উদ্যোগে চায়ের দোকান, রিক্সা চালক, ভ্যান চালক, হোটেল কর্মচারী, সেলুন ও লন্ড্রি দোকানিদের মাঝে ২০০ গেঞ্জি বিতরণ করেন। এছাড়া চলতি বর্ষা মৌসুমে প্রাণঘাতী ডেঙ্গু মশা থেকে রক্ষা পেতে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ডেঙ্গু মশার আবাস ও প্রজনন স্থল ধ্বংস, ব্লিচিং পাউডার ছিটানো, মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়ছে।
এসব কর্মকান্ড ছাড়াও আওয়ামী লীগ নেতা এ জে মিন্টু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে উন্নতমানের ১২শ মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, কর্মহীন হয়ে পড়া রিক্সা-ভ্যান চালক, গৃহ পরিচারিকাসহ কয়েকশত দুস্থ-অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
এ জে মিন্টু বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। ৫নং ওয়ার্ডবাসী যে কোন সমস্যায় আমাকে অতীতেও পেয়েছে, এখনও পায় এবং ভবিষ্যতেও পাবে। ব্যক্তিগতভাবে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মানুষের জন্য কাজ করি। যতদিন বেঁচে আছি এভাবেই মানুষের জন্য কাজ করে যাবো।
রিপোর্ট:: সুজন বিষ্ণু, রাজবাড়ী সদর।