শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর বহরপুর বাজারে ১৩ দোকান আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বহরপুর বাজারের মাছের হাটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এর পরে বালিয়াকান্দি ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg