শিরোনাম
গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরু মন্ডল চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার / ১৩৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল(৫০) সোমবার ভোর ৬টার সময় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন ধরে লিভার জনিত সমস্যাসহ নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে নুরুল ইসলাম মন্ডলও উপস্থিত ছিলেন। সেখানে তিনি কিছুটা অসুস্থ্ বোধ করলে তাকে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়। বিশ্রাম শেষে কিছুটা সুস্থ্তা অনুভব করলে নুরুল ইসলাম মন্ডল অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে যান। রোববার সন্ধ্যার পর তিনি ফের অসুস্থ্ হয়ে পরেন প্রথমে অল্প পরিমানে গাল দিয়ে রক্ত বের হলে তিনি নিজেই পরিষ্কার করেন এবং বেশি জটিল মনে না করায় ফের তিনি বিশ্রামে যান, তার কিছুক্ষণ পরেই অবস্থার আরো অবনতি হয়। ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। তৎক্ষনাৎ রাত ৯.৩০ তার দিকে সঙ্কটাপন্ন অবস্থায় তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এবং আত্নীয় স্বজনদের বলা হয় সকালের জন্য রক্ত সংগ্রহ করে রাখতে। সোমবার ভোর ছয়টার দিকে (আইসিইউতে) চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাঁর দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এর আগে ২৭ আগস্ট নুরুল ইসলাম মন্ডলের রক্তক্ষরণ সহ নানা জটিল সমস্যা দেখা দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা শেষে গত ৭ সেপ্টেম্বর সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে ঢাকার বাসায় অবস্থান করেন। গত শনিবার ১২ সেপ্টেম্বর সকালে তিনি গোয়ালন্দে ফিরে আসেন।
নুরুল ইসলাম মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এরপর দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

নুরুল ইসলাম মন্ডলের নামাজে জানাযা বাদ আছর দৌলতদিয়া টার্মিনালে অনুষ্ঠিত হবে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg