শিরোনাম
দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান

রাজবাড়ীর কৃতিসন্তান ড. কাজী মোতাহার হোসেনের ১২৩তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার / ৮৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

0Shares

রাজবাড়ী জেলার কৃতিসন্তান সাহিত্যিক, বিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. কাজী মোতাহার হোসেনের ১২৩তম জন্মদিন আজ।
১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন কাজী মোতাহার হোসেন। তার পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগমারা গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে উচ্চতর শিক্ষার্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন।

১৯৬৪ সালে পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে ড. মোতাহার হোসেন প্রথম পরিচালক হিসেবে যোগদান করেন।
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ইমেরিটাস প্রফেসর’ পদে নিযুক্ত হন। স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭৫ সালে ড. হোসেন ‘জাতীয় অধ্যাপক’ পদে সম্মানিত হন।
কাজী মোতাহার হোসেন ছিলেন বাংলা একাডেমির প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাদের মধ্যে একজন। তিনি বাংলা বানান ও লিপি সংস্কার কমিটিরও অন্যতম সদস্য ছিলেন।

১৯৮১ সালের ৯ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি ঢাকায় নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

কাজী মোতাহার হোসেন ছিলেন একাধারে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সঙ্গীত, দাবা, বিভিন্ন সংগঠনের সংগঠক। মুক্তবুদ্ধি আন্দোলনে তিনি ছিলেন পুরোধা।

এই গুণীর জন্মদিনে রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি …

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg