রাজবাড়ীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩০৪১ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৫৪ জন। হোম আইসোলেশনে আছে ২৫৪ জন। হাসপাতালে ভর্তি আছে ৯ জন ।
শনিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ২৩/০৯/২০২০ তারিখে ৬৬ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১০ টি এবং নেগেটিভ ৫৬ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪২ টি স্যাম্পলের ৭ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৪ টি স্যাম্পলে ১ জন পজিটিভ এবং কালুখালী উপজেলার ১০ টি স্যাম্পলে ২ জন পজিটিভ।