রাজবাড়ীতে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৩০৭৪ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৩১ জন। হোম আইসোলেশনে আছে ২১১ জন। হাসপাতালে ভর্তি আছে ৮ জন ।
বৃহষ্পতিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ৩০/০৯/২০২০ তারিখে ৫১ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১০ টি এবং নেগেটিভ ৪১ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৩১ টি স্যাম্পলের ৫ জন পজিটিভ, পাংশা উপজেলার ১১ টি স্যাম্পলে ৩ জন পজিটিভ, কালুখালী উপজেলার ৪ টি স্যাম্পলে ২ জন পজিটিভ এবং গোয়ালন্দ উপজেলার ৫ টি স্যাম্পলের কোন পজিটিভ আসে নাই।