শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজবাড়ীতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

0Shares

“ আওয়াজ তুলতে ঘরে নয়, রাজপথে আসুন ” এই শ্লোগানে রাজবাড়ীসহ দেশব্যাপী সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন- আজ দেশের কোনো জায়গায় নারীরা নিরাপদ নয়। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনেও নারী যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে নারীরা কিভাবে চলবে? বক্তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক সর্ব্বোচ শাস্তি ও দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার দাবি জানান।

শিক্ষার্থী তিশা বলেন, আমরা এখন ঘর থেকে বের হতে ভয় পায় জানিনা সুষ্ঠু ভাবে বাসায় ফিরতে পারবো কিনা, বাইরে থাকলে আমাদের বাবা, মা খুব চিন্তায় থাকেন। শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, অনেকেই বলেন ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী এ কথাটা কতটা যুক্তিসংগত সেটা তিনি প্রশ্ন রাখেন।

এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু ও রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার রবিউল ইসলাম (মজনু), জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি,
ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সৌরভ (শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়), নিহান মাহমুদ খায়রুল, আব্দুল হালিম বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg