শিরোনাম
গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে গোয়ালন্দে ৩৯০টি স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণে আবেদন আহ্বান, অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা

রাজবাড়ীতে জমে উঠেছে পশুর হাট।

স্টাফ রিপোর্টার / ৭৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

0Shares

করোনার ভয় উপেক্ষা করে রাজবাড়ী সদর বিনোদপুরে শেষ সময় কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় হাটে ক্রেতা ও বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে সবার মুখে মাক্স থাকলেও মানছে না সামাজিক দূরত্ব।

আজ বৃহস্পতিবার (৩০জুলাই) রাজবাড়ী গরু হাটে গিয়ে দেখা যাই ক্রেতা-বিক্রতার ভিড়। কেউ দরদাম করছে কেউ পশু কিনে গাড়িতে তুলছে।
রাজবাড়ী হাটে গবাদি পশু কিনতে আসা সেলিম মন্ডল,নজরুল ও সামাদ শেখ বলেন, হাটে গরু-ছাগলের দাম বেশ কম হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না কেউ।
হাটে আসা মাহবুব আলী বলেন গত বছরের তুলনায় এবার গরু ছাগলের দাম অনেকটাই কম।সবার সাধ্যমতো রয়েছে। এ বছর বড় গরুর চাহিদা একটু কম। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের গরুর দাম তুলনামূলক বেশি। তবে ছাগলের দাম কম ছিল অনেক।
বিক্রেতা মোতালেব বলেন, আজকের হাটের সবচেয়ে বড় গরু আমার। তিনি দুইটি গরু হাটে এনেছিলেন। তিনি তার কালো গরুর দাম চেয়েছিলের ২লক্ষ ৭০ হাজার টাকা। ক্রেতারা গরুটির সর্বচ্চ দাম করেছিল ২ লক্ষ ২০ হাজার টাকা। তিনি বলেন ২ লক্ষ ৩০ হাজার টাকা হলে বিক্রয় করবো। তিনি বলেন হাটে গরু অনেক এসেছে কিন্তু ক্রেতার সংখ্যা কম। এজন্য দাম নেই তেমন।

হাটের স্বেচ্ছাসেবক সাকিল আহমেদ সবুজ রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, রাজবাড়ী জেলা সহ বিভিন্ন জেলা থেকে এখানে গরু এসেছে। কুষ্টিয়া থেকেও এসেছে৷ আজ ১ হাজারের ও বেশি গরু এসেছে এখানে। তিনি বলেন গরুর স্থানে আমাদের ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। ছাগলের স্থানে ১৬ জন স্বেচ্ছাসেবক কাজ করছে৷ আজ একটা ছাগল বিক্রয় হয়েছে ২৬ হাজার টাকা। এখানে আমাদের পাশাপাশি প্রশাসনের লোকও রয়েছে। এছাড়া রয়েছে পশু চিকিৎসক । দূর থেকে যারা এসেছেন তাদের থাকার এবং খাবারেরও ব্যবস্থা রয়েছে। এই হাট আগামীকাল সন্ধ্যা পর্যন্ত থাকবে।

সুজন বিষ্ণু || রাজবাড়ী সদর

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg